April 13, 2026, 8:53 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রানা প্লাজার মালিকের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ

সম্পদের হিসাব দাখিল না করায় রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে দুদকের করা মামলার রায় আজ মঙ্গলবার (২৯ আগস্ট) ঘোষণা করা হবে। ঢাকার ৬ নং বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস দুপুর ২টায় এ রায় ঘোষণা করবেন।

mostbet

এর আগে ২২ আগস্ট রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত। এটা রানার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রথম রায় হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ মে রানা প্লাজার মালিক সোহেল রানা, তার স্ত্রী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তির দায়দেনা ও আয়ের যাবতীয় সম্পদের বিবরণীয় দাখিলের নোটিশ জারি করে দুদক। নোটিশ জারির আগে থেকে রানা কাশিমপুর কারাগারে থাকায় তার নামীয় নোটিশ জারি হয়নি। পরে দুদক কারাগারে নোটিশ জারির সিদ্ধান্ত হয়।

২০১৫ সালের ১ এপ্রিল সোহেল রানা নামীয় ইস্যুকৃত সম্পদ বিবরণীর নোটিশ বিশেষ বাহকের মাধ্যমে কাশিমপুর কারাগারে পাঠায় দুদক। ২ এপ্রিল জেল সুপার নোটিশটি সোহেল রানার কাছে পাঠান। ২০১৫ সালের ২৬ এপ্রিল সোহেল রানা সম্পদের হিসাব বিবরণী ফরমে কোনো তথ্য না দিয়ে তা খালি পাঠান। এ ঘটনায় ২০ মে দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম রমনা থানায় রানাকে আসামি করে একটি মামলা করেন।

২০১৬ সালের ১ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ২৬ (২) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৭ সালের ২৩ মার্চ সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ৯ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ৮ সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর