March 31, 2026, 5:50 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করা যাবে না সংবিধানকেও অটুট রাখর আহ্বান

সাবেক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও খুলনা বিভাগের টিম প্রধান। মোহাম্মদ আলী আকবর চুন্নু বলেন।
বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বিপন্ন করার লক্ষ্যে কিছু কিছু রেজিস্টার বিহীন দল ও দুই তিন জন ছাত্র নাম ধারী হাজারো কোটি টাকার মালিক লুটে নিয়ে পুলিশের আইজি ডিআইজি এসপিদের সহযোগিতা নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করে বলতেছেন মহামান্য রাষ্ট্রপতি কে অপসারণ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছেন। আমি মনে করি এর পিছনে বৃহত্তম ষড়যন্ত্র লুকিয়ে আছে। কোটা বিরোধী আন্দোলন কে বৈষম্য বিরোধী হিসেবে চিহ্নিত করে দেশের আপামার মেহনতি, জনগণ, অভিভাবক, পেশাজীবী, সাংবাদিক, শিল্পী বৃন্দ, মেহেনতি কামার, কুমার, তাঁতি,এবং বাংলাদেশের সর্ববৃহৎদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তাহা রঙ্গ সংগঠনগুলি এই আন্দোলনে ১০০% শরিক হয়ে বিজয় অর্জন করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে সেটাকে পুঁজি করে এনজিও সরকার নামে পরিচিত একটি সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন। তাই আজকে প্রধান সমন্বয়কারী ওনাকে ভুল বুঝিয়ে বলা হচ্ছে ছাত্রদের আন্দোলনের ফসল এটা ঠিক নয়।
এখানে ১৫০০ লোকের ঊর্ধ্বে শহীদ বরণ করেছেন। তার ভিতরে প্রায় ৯শোর ঊর্ধ্বে বিএনপি’র নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন, এবং কারো চক্ষু হারিয়েছেন পঙ্গু হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
আমি বলতে চাই যে, যারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তৈরি হচ্ছেন তাদেরকে প্রতিহত করার জন্য জাতি তৈরি আছেন। বাংলাদেশের সংবিধান কে রক্ষা করতে হবে, সংবিধান যাতে ভূলুণ্ঠিত না হয় সেই দিকে সকলকে সজাগ থাকতে হবে ।
প্রধান সমন্বয়কারী সাহেব কে বলব আপনি অতি তাড়াতাড়ি সিইসি গঠন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠ তা অর্জন করবেন তাদেরকে দিয়ে সরকার গঠন করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন।
সমন্বয়কারীদের ভিতরে যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে দুই একজনের উচ্চ বিলাসিতা আমরা লক্ষ্য করেছি।
তাই তাদেরকে বলব আপনারা প্রধান সমন্বয়কারীকে সঠিক সিদ্ধান্তের কথা বলেন এবং আপনারা আপনাদের কাজে ফিরে যান।
মনে করিয়েন না যে, ক্ষমতায় বসছেন আমরা যাহাই করিব তাহা জাতি মেনে নেবে এটা ঠিক নয়।
আপনাদের পূর্বের সরকারের কর্মকাণ্ডকে আপনারা স্মরণ করুন।
প্রধান সমন্বয়কারীকে জাতি দায়িত্ব দিয়েছেন তিন মাসের জন্য এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর দেরকে সংস্কার করে সুন্দর একটি পরিবেশ তৈরি করবেন।
এরপরে সম্মানের সাথে তারা বিদায় নিবেন।
কিন্তু আমরা দেখতেছি যে তারা দেশের সংবিধানকে লংঘন করে মাসকে মাস ক্ষমতায় থাকতে চাচ্ছেন নির্বাচন না দিয়ে।
তাই জাতি আশা করেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সাথে বিদায় নিবেন।
আমি আশা রাখি যে, তাদের শুভ বুদ্ধির উদয় হউক।

Share Button

     এ জাতীয় আরো খবর