March 24, 2026, 12:46 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শেখ হাসিনার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের দোয়া রয়েছে: আইনমন্ত্রী

শেখ হাসিনার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের দোয়া রয়েছে: আইনমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভালবাসে। তার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের দোয়া রয়েছে। তাই কেউ শেখ হাসিনার অনিষ্ট করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সাংবাদিদের এক প্রশ্নে জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের খবর ভিত্তিহীন। এর কোনো সত্যতা নেই। জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, মন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট রাশেদুল কাওছার জীবন প্রমুখ। পরে, আইনমন্ত্রী আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে ৩৪৫টি ভাতার কার্ড বিতরণ করেন। সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত এ কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউত্রনও) মোহাম্মদ শামছুজ্জামান।

Share Button

     এ জাতীয় আরো খবর