March 22, 2026, 3:30 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

‘রোহিঙ্গাদের নজরে রাখতে তৎপর পুলিশ’

রোহিঙ্গাদের নজরে রাখতে তৎপর পুলিশ

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

রাহিঙ্গা যুবকের হামলায় বাংলাদেশি নিহত হওয়াসহ অপ্রীতিকর ঘটনা বেড়ে যাওয়ায় কক্সবাজারের উখিয়া ও কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন ও শৃঙ্খলা) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গতকাল শনিবার দুপুরে কক্সবাজার শহরের এক হোটেলে অনুষ্ঠিত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সফলতার সঙ্গে রোহিঙ্গা সংক্রান্ত দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে পুলিশ। প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্পের বাইরের আইনশৃঙ্খলা রক্ষায় তারা কাজ করে যাচ্ছে।

রোহিঙ্গাদের নজরে রাখতে পুলিশ তৎপর রয়েছে জানিয়েছে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ১১টি তল্লাশি চৌকিসহ কক্সবাজার জেলায় ৩২টি তল্লাশি চৌকি বসানো হয়েছে। এসব তল্লাশি চৌকির মাধ্যমে রোহিঙ্গাদের দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাওয়া ঠেকানো হচ্ছে।

এসময় পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন) ব্যারিস্টার মাহবুবুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর