April 6, 2026, 4:53 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

শিশু একাডেমীর সাংস্কৃতিক ও শিশু নাট্য উৎসব পালিত

রুজেল আহমদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সাংস্কৃতিক ও শিশু নাট্য উৎসব ২০১৮ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ শাখার উদ্যোগে শহরের শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক ও শিশু নাট্যকর্মীরা অংশ গ্রহন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ এমরান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নারীনেত্রী শিলা রায়, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা,মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন প্রমুখ। প্রধান অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ এমরান হোসেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুনগতমান বাড়াতে সকল শিক্ষকদের প্রতি আহবান জানান। প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলোয় নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে একদিন দারিদ্রতা দূরীকরণ সম্ভব বলে জানান। শিশু নাট্য দলের সদস্যদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা। পরে দেশীয় দেশাত্মবোধ,বাউল গানসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

mostbet

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৮মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর