March 21, 2026, 2:19 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

৯টা থেকে সাড়ে ৩টা রমজানে অফিস সময়

মোঃ ইকবাল হাসান সরকারঃ

পবিত্র রমজান মাসে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত সংস্থার কার্যালয়ের জন্য নতুন সূচি নির্ধারণ করেছে সরকার। এ অনুযায়ী রমজানে কর্মঘণ্টা হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।

আজ মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ৯ থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। মাঝে ১টা ১৫ মিনিট  থেকে ১ টা ৩০ পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সূচি সুপ্রিম কোর্ট তার নিজস্ব এবং এর আওতাধীন বিভিন্ন আদালতের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করবে।

এছাড়া ব্যাংক ও বীমাসহ অন্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা এবং জরুরি সেবাখাতে নিয়োজিত অন্য প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আইন অনুযায়ী এই সময়ের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করবে।

সাধারণত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসে কার্যক্রম চললেও রোজার সময় ইফতারের কথা মাথায় রেখে কর্মীদের বাড়ি ফেরার সুবিধার জন্য প্রতিবারের মতো এবারও সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৭মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর