March 24, 2026, 9:36 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এনায়েতপুরে কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের সময় যুবক আটক

মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের এনায়েতপুরে কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের সময় আল-আমিন হোসেন (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সে সোনাতলা গ্রামের প্রবাসী মুজাম্মেল হোসেনের ছেলে। শনিবার ভোরে থানার খুকনী সার্বজনীন কালি মন্দিরে এ ঘটনা ঘটে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, শনিবার ভোরের দিকে খুকনী সার্বজনীন কালি মন্দিরের প্রতিমা মহাদেব ভেঙ্গে ফেলে আল-আমিন। ভাঙচুরের সময় স্থানীয় কালী মন্দির এলাকার সনাতন ধর্মাবলম্বীরা টের পেয়ে আল-আমিনকে হাতে নাতে আটক করে থানা পুলিশের হাতে সোর্পদ করে। বিকেলে কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর