March 25, 2026, 2:27 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সুস্থ থাকতে নিয়মিত আদা খান,

  মোঃ ইকবাল হাসান সরকারঃ

চলছে শীতকাল। এ সময়ে খুবই সাধারণ দৃশ্য ঠাণ্ডাজনিত সমস্যা। শীতে সর্দি-কাশির প্রকোপ বাড়ে। ঘনঘন ডাক্তারের শরণাপন্ন হয়েও প্রতিরোধ করা যায় না। তবে হাতের নাগালেই রয়েছে এক প্রাকৃতিক উপাদান, যা খেলে এর প্রকোপ থেকে মুক্ত থাকা যায়। এটি কমবেশি আমাদের সবার রান্নাঘরে থাকে। চিন্তায় পড়ে গেলেন? ভাবছেন- এটি আবার কী, সেটি হচ্ছে আদা।

* গলায় জমে থাকা কফ দূরেও আদা কার্যকরী ভূমিকা পালন করে। দ্রুত এ থেকে পরিত্রাণ পেতে হলে নিয়মিত আদার চিকিৎসা নিতে হবে আপনাকে। এক্ষেত্রে যা করবেন-মুখে এক টুকরা আদা নিন। এবার চিবিয়ে রসটুকু গিলে নিন। নিয়মিত এটি করলে দারুণ উপকার পাবেন।

* সর্দি-কাশির প্রকোপ তীব্রমাত্রায় হলে আদাকে অন্যভাবে খাওয়া যায়। দ্রুত উপশম পেতে আপনাকে যা করতে হবে- প্রথমে আদা কুচি কুচি করে নিতে হবে। তারপর এক কাপ গরম পানিতে রাখতে হবে। ৫ মিনিট রাখার পর খেয়ে ফেলতে হবে। সম্ভব হলে এক চা চামচ মধু মিশিয়ে নিন। দেখবেন দারুণ উপকার পাচ্ছেন।

* আর চা খাওয়ার অভ্যাস থাকলে তো কথাই নেই। নিয়মিত আদা চা খেলে মুক্ত থাকা যায় সর্দি-কাশি থেকে। আদা চায়ের রয়েছে আরও বহুবিধ উপকারিতা। এটি বমি বমি ভাব, প্রদাহ, শ্বাসযন্ত্রের সমস্যা দূর করে এবং রক্ত চলাচলে উন্নতি ঘটায়।

* মুখের দুর্গন্ধ দূরেও আদার রয়েছে ঔষধি গুণ। কথা বলার সময় যাদের মুখ থেকে বিশ্রি গন্ধ বের হয়, তারা সবসময় এটি সঙ্গে রাখতে পারেন। নিয়মিত খেলে এ থেকেও মুক্ত থাকা যায়। সবার সঙ্গে আলোচনাটাও সেরে নেয়া যায় নিশ্চিন্তে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

প্রাইভেট ডিটেকটিভ /২৭ফ্রেরুয়ারী২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর