March 31, 2026, 1:03 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধি:
নিউ সাউথ ওয়েলস ডিপার্টমেন্ট অফ কমিউনিটিজ অ্যান্ড জাস্টিস (DCJ)-এর আয়োজনে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সিভিক সেন্টারে “Responding to Domestic and Family Violence” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিকেল ২টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ সেমিনারে ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দসহ ৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে DCJ-এর মাল্টিকালচারাল পলিসি অ্যান্ড এনগেজমেন্ট ম্যানেজার ফ্রান্সেস মরগান Acknowledgement to Country প্রদান করেন এবং দিনের উদ্দেশ্য তুলে ধরেন। এরপর DCJ-এর প্রতিনিধি স্যাম বোরকা উপস্থিত অতিথিদের স্বাগত জানান।
কমিউনিটি পার্টনার হিসেবে Cultural Diversity Network Incorporated (CDNI)-এর প্রেসিডেন্ট ড. সাবরিন ফারুকী OAM তাঁর বক্তব্যে CDNI-এর কার্যক্রম তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, কীভাবে CDNI গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে কাজ করছে এবং CALD (Culturally and Linguistically Diverse) কমিউনিটিকে ‘coercive control’ বিষয়ে সচেতন করতে ধারাবাহিকভাবে কাজ করছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (BAOA)-এর সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম তাঁর বক্তব্যে সংগঠনটির দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, BAOA অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ডায়াসপোরার অন্যতম প্রাচীন সংগঠন, যা দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ ফোর্সের ক্যাম্পবেলটাউন পুলিশ এরিয়া কমান্ডের সুপারিনটেনডেন্ট গ্রান্ট হার্লি তাঁর বক্তব্যে ক্যাম্পবেলটাউন এলজিএ-তে গার্হস্থ্য সহিংসতার বর্তমান প্রবণতা তুলে ধরেন। তিনি CALD কমিউনিটির সাথে এ ধরনের ঘটনার সম্পর্ক ও চ্যালেঞ্জগুলো ব্যাখ্যা করে সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধমূলক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারের মূল আলোচনায় গার্হস্থ্য সহিংসতার সংজ্ঞা, এর বিভিন্ন ধরন এবং বিশেষ করে ‘coercive control’ বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। Jannawi Family Centre-এর পক্ষ থেকে ‘cycle of violence’ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালিত হয়।
বিরতির পর ‘Impact on Children’ শীর্ষক সেশনে পারিবারিক সহিংসতার ফলে শিশুদের উপর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এরপর একটি বিশেষ ‘law and service panel’ সেশনে বাস্তবধর্মী কেস স্টাডির মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ করা হয়। এই প্যানেলে NSW Police Force, Legal Aid NSW, NSW Domestic Violence Line এবং Child Protection প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ ও কাউন্সিলর আশ রহমান, ক্যান্টারবেরি-ব্যাংকস্টাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর শিরিন সুলতানা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অ্যাক্টিং প্রেসিডেন্ট খালেদা কায়সার এবং উপদেষ্টা কায়সার আহমেদ, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন কমিউনিটি সংগঠন, স্থানীয় গণমাধ্যমকর্মী, ক্যাম্পবেলটাউন পুলিশ এরিয়া কমান্ডের টিম, ডিভি সাপোর্ট সার্ভিস টিম এবং বিভিন্ন ধর্মীয় ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে Cultural Diversity Network Incorporated (CDNI)-এর উপদেষ্টা কামাল পাশা ‘ভোট অব থ্যাংকস’ প্রদান করেন। তিনি আয়োজক, বক্তা এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সেমিনার শেষে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের ব্যবস্থা রাখা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কমিউনিটি নেতৃত্বের সক্রিয় ভূমিকা এবং ভুক্তভোগীদের জন্য সহজলভ্য সেবার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি CALD কমিউনিটির মধ্যে এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, এ ধরনের সেমিনার প্রবাসী কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Share Button

     এ জাতীয় আরো খবর