March 23, 2026, 11:40 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খোরশেদ আলম সাগর গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় বদর দিবস উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শনিবার বিকেলে গঙ্গাচড়া বাজারের  ভুটকা ব্রিজ সংলগ্ন হোটেল লেক ভিউ-এ আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আনিচুর রহমান, এবং সাধারণ সম্পাদক ইউনুস আলী সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন রংপুর জেলাসহ সভাপতি মাওলানা আবু সায়েম, যুব সেক্রেটারি মোঃ আবুল হাসান, গঙ্গাচড়া সদর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক হাফেজ মওলানা শরিফুল ইসলাম,ছাত্র আন্দোলন সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা বদর যুদ্ধে মুসলমানদের বিজয় ও সাহসিকতার তাৎপর্য তুলে ধরেন এবং ইসলামী মূল্যবোধ ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। পরে ইফতারের মাধ্যমে উপস্থিত অতিথি ও সংগঠনের কর্মীদের মধ্যে সৌহার্দ্য ও মিলনের পরিবেশ সৃষ্টি হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর