
প্রেস রিলিজ
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩৫৩ জন গ্রেফতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী- ০৩ জন, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, জঙ্গি- ০২ জন গ্রেফতার, হত্যা মামলায় ১৯৪ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১১১ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৪৯ জন গ্রেফতারসহ ১৪৫ টি অস্ত্র, ১৪৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৫৫৩ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৯৬ জন অপহরণকারী গ্রেফতারসহ ১০৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ১০৯ জন, জেল পলাতক ৪০ জন, প্রতারণার আসামী ১৮ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ৬৮৮ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। অপরাধ দমনের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কুমিল্লা ও চাঁদপুর জেলার ১৬ টি সংসদীয় আসনে র্যাবের একাধিক মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। র্বাচনী এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কুমিল্লা একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় পাশর্^বতী দেশ হতে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশ এবং অপরাধীদের গমনাগমন রোধে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর, চাঁদপুর শহর ও এর আশে পাশের এলাকায় র্যাবের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব নিরলস কাজ করে যাচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন তল্লাশীর কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ পরিস্থিতির জন্য র্যাবের একটি ‘কুইক রেসপন্স টিম’ সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে, যারা যেকোন বড় ধরনের সহিংসতা বা দাঙ্গা দমনে সক্ষম। এছাড়াও জনসাধাণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধ ও যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে র্যাবের টহল টিমের পাশাপাশি সাদা পোষাকের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।