April 4, 2026, 4:34 pm

সংবাদ শিরোনাম
গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান

বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকের মৃত্যু

বেনাপোল থেকে এনামুল হকঃ

যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের মাঠে বজ্রপাতে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর ছোট ভাই মোঃ আইয়ুব হোসেন (৪২) নামে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসাবে কাজ করতেন।

১৫ ই জুন রবিবার বেলা ১২ টার সময় উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের এর মাঠে গরুর ঘাস খাওয়াতে যান আইয়ুব হোসেন, পরে গরু মাঠে বেধে ফিরে আসার সময় বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু হয়।

সে শার্শার কন্যাদাহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এবং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর ছোট ভাই।

তার এই অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসী সবাই গভীরভাবে শোকাহত।

শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ বলেন,এই
আইয়ুব হোসেন ছিলেন সদালাপী, নম্র ভদ্র ও সবার প্রিয় একজন মানুষ। তাঁর এই অপ্রত্যাশিত বিদায়ে আমাদের হৃদয় ভেঙে গেছে।

তিনি আরও বলেন, মরহুমের জানাজার নামাজ আজ মাগরিবের নামাজের পর তার নিজ গ্রাম কন্যাদহ এর কানি পাড়ায় অনুষ্ঠিত হবে।

সকল ধর্মপ্রাণ মুসলমানকে তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল।

আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকাহত পরিবারবর্গকে এই শোক সইবার তৌফিক দান করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর