April 13, 2026, 1:27 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

mostbet

কমলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় শনিবার (২৬ এপ্রিল ) দুপুরে চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী জানান, চলন্ত ট্রেনের মধ্যে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করে এক যুবক। মোবাইলটি ছিনিয়ে নেয়ার পর আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে ছিনতাইকারী। মোবাইলের মালিকও তাকে আটকাতে গিয়ে ট্রেন থেকে লাফ দেন।

দুজনেই আহত অবস্থায় পড়েন। পরে স্থানীয়রা ছিনতাইকারী যুবককে একটি ঘরের চিপা থেকে আটক করে। আহত ছিনতাইকারীর পরিচয় জানা গেছে, সে হবিগঞ্জ জেলার বাসিন্দা।

ঘটনার পর স্থানীয়রা ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। মোবাইল মালিক গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, ট্রেন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ছিনতাই ও চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে কমলগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, এ ধরনের ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর