April 9, 2026, 10:47 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বেনাপোল সীমান্তে মটরসাইকেল চোরাচালানীদের ধরতে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত।আহত-১

বেনাপোল থেকে এনামুল হকঃ

mostbet

বেনাপোল পুটখালী সীমান্তে চোরাচালানীদের ধরতে ধাওয়া করার সময় দূর্ঘটনার কবলে পড়ে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। এসময় আরো এক বিজিবি সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার (১১মাচ)রাত ১০টার সময় সীমান্তের বারোপোতা-পুটখালী সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক (২৮) ও আহত হাবিলদার দেলোয়ার হোসেন (৩৮)। তারা দুজনই খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী ক্যাম্পের সদস্য।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্ জানান, গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রাত ৯ টার দিকে একদল চোরাচালানী পুটখালী সীমান্ত থেকে মালামাল নিয়ে বারোপোতা বাজারের দিকে যাওয়ার সময় বিজিবির নিয়মিত টহলদলের সদস্যরা মটরসাইকেল যোগে চোরাচালানীদের ধাওয়া করলে দ্রুত গতির কারণে রাস্তার পাশে কালভাটের সাথে ধাক্কা লেগে দুই বিজিবি সদস্য আহত হয়।

তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক’কে মৃত ঘোষনা করেন এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুভেন্দু বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় দুই বিজিবি সদস্যকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক ভাবে পরীক্ষা করে বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক নামে এক জনকে মৃত ঘোষণা করা হয়।

এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর