April 9, 2026, 11:40 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

জমি নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বার পেটে লাথি আওয়ামী লীগ নেতার

রাজু মিয়া-লালমনিরহাট(কালীগঞ্জ)প্রতিনিধি:

mostbet

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাথি মেরে গর্ভপাতের চেষ্টার অভিযোগ উঠেছে। ন্যায় বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

গত শনিবার (৮ মার্চ) রাতে হাতীবান্ধা থানায় আওয়ামী লীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলাটি করেন আহত গৃহবধূর শ্বশুর জোনাব আলী।

ঘটনাস্থলে গেলে জানা যায়, শনিবার সকালে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তঃসত্ত্বা সুইটি বেগমসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আহত অন্তঃসত্ত্বা গৃহবধু সুইটি বেগম হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টংভাঙ্গা গ্রামের সাবু মিয়ার স্ত্রী। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি। স্থানীয় সাবেক এমপির ঘনিষ্ঠ ও বিশ্বস্থকর্মী ছিলেন বটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অন্তঃসত্ত্বা গৃহবধূ সুইটি বেগমের বাড়ির পাশে তার শ্বশুর ও চাচা শ্বশুরের নামীয় জোতের ২৬ শতক জমি নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের সাথে। জমিতে চাষাবাদ করতো সুইটি বেগমের চাচা শ্বশুর জোনাব আলী। শনিবার সকালে হঠাৎ দেশি অস্ত্রসহ দলবল নিয়ে সেই চাষাবাদ করা জমি জবর দখল করার নিমিত্তে ঘর উঠাতে যায় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম। এতে বাঁধা দিলে জোনাব আলী ও তার স্ত্রী রোসনা বেগমকে এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে সিরাজুলের ভারাটিয়া লোকজন।

তাদেরকে রক্ষায় এগিয়ে আসেন জোনাব আলীর ভাতিজা শহিদুল, নাতি রাজবাবু ও ভাতিজা বউ সুইটি বেগম। হামলাকারীরা তাদেরকেও মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগ নেতা সিরাজুলের লাথিতে গুরুতর আহত হন অন্তঃসত্ত্বা সুইটি বেগম। এতে তার রক্তপাত শুরু হয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই সুইটি বেগমসহ আহত ৪ জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা।

অন্তঃসত্ত্বা সুইটি বেগমের স্বামী সাবু মিয়া বলেন, সিরাজুলরা আওয়ামী লীগের আমলেও মানুষের ওপর অত্যাচার করেছে। এখনও তারা চোরাগুপ্তভাবে হামলা চালাচ্ছে। সিরাজুলের লোকজন জোনাব চাচা ও চাচিকে মারধর করছিল। তাদের কবল থেকে বাঁচাতে আমার বউ অন্তঃসত্ত্বা সুইটি বেগম এগিয়ে যান। তাকেও পেটে লাথি মারে সিরাজুল।
বাদী কৃষক জোনাব আলী বলেন, আমার চাষাবাদ করা জমিতে তারা বেড়া নির্মাণ করতে গেলে বাঁধা দেই। এতে সিরাজুল ও তার বাহিনী আমাদের ৫ জনকে মারপিট ও রক্তাক্ত জখম করেছে। সিরাজুলের লাথিতে আমার ভাতিজার অন্তঃসত্ত্বা বউ এখনও সজ্ঞাহীন। ন্যায় বিচার চেয়ে থানায় মামলা করেছি।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি লাথি মারিনি। তারা মিথ্যা অভিনয় করছে। আমাদের জমি আমরা বেড়া দিতে গেলে তারা বাঁধা দিয়েছে। তখন একটু হট্টগোল হয়েছে। ভিডিও আছে। তারাও আমাদের মারপিট করেছে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন্নবী বলেন, দুপক্ষই অভিযোগ দায়ের করলে দু’টি অভিযোগই নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অন্তঃসত্ত্বা গৃহবধূ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর