April 9, 2026, 8:04 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুরের নকলায় ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার


মোঃ সাইদুর রহমান আপন বিশেষ প্রতিনিধি ঃ

mostbet

শেরপুরের নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া ওরেফ লছা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত আবেদ আলীর পুত্র। ৮ মার্চ শনিবার বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম ও অভিযুক্ত চান মিয়া মিয়া প্রতিবেশী দাদা-নাতনি সম্পর্ক।

স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, ৮ মার্চ শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া শিশু নাতনীকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে জনৈক সামছুল হকের ভুট্রা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করার উদ্যেশে কিছু কিনে খাওয়ার জন্য ২০ টাকা হাতে দেয়। এদিকে সংবাদ পরে শিশুটির মা ভুট্রা ক্ষেতে গিয়ে দেখে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালাচ্ছেন চান মিয়া। তখন মেয়ে মাটিতে কাতরাচ্ছিলেন। পরে চান মিয়া এলাকার বিভিন্ন জনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপোষ মিমাংসার চেষ্ঠা করে ব্যার্থ হয়। শিশুটির মা পরিবারের লোকজনদের সাথে আলোচনা করলে শিশুর বাবা নকলা থানায় এসে লিখিত অভিযোগ করলে রাতেই চান মিয়া (লছা মিয়া) কে গ্রেফতার করেন পুলিশ। ৯ মার্চ রোববার সকালে গ্রেফতারকৃত লছাকে আদালতে প্রেরন করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আমরা সংবাদ পাই পাইস্কা এলাকায় একটি শিশুকে ধর্ষন করা হয়েছে। এ সংক্রান্তে থানায় মামলা রুজু হলে অভিযান করে রাতেই অভিযুক্ত চান মিয়া (লছা মিয়া) কে গ্রেফতার করি এবং ৯ মার্চ (রোববার) আদালতে প্রেরণ করি। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর সদর হাপাতালে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর