April 9, 2026, 1:37 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

উখিয়ায় রোহিঙ্গা হেডমাঝি’কে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

mostbet

কক্সবাজারের উখিয়ার ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ নুর (২৫) কে সশস্ত্র দূর্বৃত্তের দল কুপিয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ওয়ালাপালং গ্রাম’স্থ ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের এম/৩২ ব্লকে এই ঘটনা ঘটে। এসময় মোহাম্মদ নূর মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে নিজ ঘরে ফিরছিলেন। পথিমধ্যে নুর’কে ঘিরে ধরে একদল সশস্ত্র দুর্বৃত্ত, এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরের, নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেয় পুলিশ’কে।

মিয়ানমারের রাখাইন প্রদেশ’স্থ মংডু জেলা থেকে ২০১৭ সালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নুর ঐ ব্লকের আবু সৈয়দের পুত্র।

এই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন।

তিনি জানান, ” গতবছর রমজানেও নিহত নুরকে কুপিয়ে ছিলো দুর্বৃত্তরা। ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে তবে অধিকতর তদন্তের পর মূল রহস্য জানা যাবে, যা উদঘাটনে আমরা কাজ করছি।”

রোহিঙ্গাদের একটি সূত্র বলছে, একসময় নূর সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি -আরসা’র সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলো তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, নুরে’র মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Button

     এ জাতীয় আরো খবর