March 29, 2026, 10:29 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

ডজন খানিক দুর্নীতি-অনিয়ম ও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে সফিউল্লাহ মাসরুর কে আজীবন বহিষ্কার

সিলেট প্রতিনিধি:

‘মানব সেবাই আমাদের লক্ষ্য’ এই স্লোগান কে সামনে রেখে ২০২০ সাল থেকে খুবই সুন্দর ও সুনামের সাথে চলে আসচ্ছে ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট, সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকাবাসী সহ প্রায় ৯৫% প্রবাসীদের অভিযোগ সফিউল্লাহ মাসরুর যেন সংগঠনে না থাকে, যার দরুন সূচনা থেকে আজবদী সংগঠনের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব সফিউল্লাহ মাসরুর কে দেয়া হয়নি, তারপরও সে সংগঠনের বিত্তবানদের টার্গেট করে একেক সময় একেক জনের কাছ থেকে বিভিন্ন প্রতারণায় ফেলে টাকা হাতিয়ে নেয়। এমন অভিযোগের সংখ্যা প্রায় ডজন খানিক,যা সাক্ষী প্রমাণ সহ প্রমাণিত।

সফিউল্লাহ মাসরুরের এমন প্রতারণা যখন সাক্ষী প্রমাণ সহ একেক পর এক ফাঁস হওয়া শুরু হয় তখনই সে সংগঠনের সম্মানিত সদস্যদের টার্গেট করে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করে,এবং যারাই তার বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে সে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার শুরকরে।

সফিউল্লাহ মাসরুরের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সাক্ষী প্রমাণ সহ প্রমাণিত হওয়ায়,সংগঠনের সকল সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে সফিউল্লাহ মাসরুর কে সংগঠনের সাহ-সাধারণ সম্পাদক পদ বাতিল সহ আজীবনের জন্য বহিষ্কার করা হল।

Share Button

     এ জাতীয় আরো খবর