April 17, 2026, 8:59 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ফেব্রুয়ারী প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়।

mostbet

এ সময় উপজেলা প্রশাসন, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, ইসলামপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এসএম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, ইসলামপুর সহকারী কমিশনার (ভুমি)রেজুয়ান ইফতেখার, ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস, থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, সাবেক উপজেল চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক পৌর বিএনপি সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্সপাদক আবির আহম্মেদ বিপুল মাস্টারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর,জামালপুর

Share Button

     এ জাতীয় আরো খবর