April 17, 2026, 2:56 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশি আটক

পিডি অনলাইন ডেক্সঃ

mostbet

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৮ ফেব্রুয়ারি (শনিবার) সকালে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চাঁন্দেরহাট বিওপির সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের রবি রায় (৪৫), তার স্ত্রী কবিতা রানী রায় (৪০), ছেলে অন্তর রায় (১৭) ও অপু রায় (১৫)। এ ছাড়া দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭) নামের এক নারীও আটক হয়েছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৭টায় সীমান্তের মেইন পিলার ৩৩২/৮ এস-এর কাছ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে নলডাঙ্গায় পাঁচজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তাদের কাছে ৭৬ হাজার ৩০০ টাকা পাওয়া গেছে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, আটকদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পীরগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। তাদের নামে মামলা দিয়ে ঠাকুরগাঁও জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

পিডিনি/অনির্বাণ

Share Button

     এ জাতীয় আরো খবর