April 13, 2026, 4:35 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মৌলভীবাজার শেরপুরে দুই’গ্রুপ শ্রমিকের সংঘর্ষ

পিডিনিউজ অনলাইন
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযুদ্ধা চত্তরে মিনিবাস, ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের দু’গ্রæপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাস ড্রাইভার পাভেল আহমদ(৩০),আসাবউদ্দিন কালা(৩৫)রাজন আহমদ(৩৫)তৌহিদ আলী(২৪)মুহিবুর রহমান(৩৮)সহ ১০/ ১২ জন শ্রমিক আহত হন।গুরুত্বর আহত অবস্থায় পাভেল আহমদ ও আসাবউদ্দিন কালাকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়।

mostbet

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শেরপুর মাইক্রো স্ট্যান্ডের একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে পিউরিয়ার সামনে পার্কিং করতে বাধা প্রদান করে মিনিবাসের হেলফার। এ নিয়ে বাসের হেলফার ও মাইক্রোবাসের ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।এক পর্যায়ে শ্রমিকদের দু’ গ্রæপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনার প্রতিবাদে মিনিবাস শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর চত্ত¡রে এলোপাতারী বাস রেখে প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।যার ফলে রোগীবাহী এম্বুলেন্স ও যাত্রীবাহী গাড়ি আটকা পড়ে ভোগান্তি সৃষ্টি করে।

খবর পেয়ে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে শেরপুর আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অভিবাবক সদস্য মিজানুর রহমান বলেন,দুদল শ্রমিকের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার বিশিষ্টজনদের নিয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করি। তিনি বলেন শেরপুর এলাকায় কিছুদিন পরপর মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে যাত্রী উঠানো নিয়ে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পর মিনিবাস শ্রমিকরা মহাসড়কে গাড়ি এলোপাতারী রেখে অবরোধ করে রাখে। অবরোধের ফলে রোগীবাহী এম্বুলেন্স,যাত্রীবাহী বাস ও এলাকাবাসীর দূর্ভোগ পোহাতে হয়।

এ ব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ শিপু কুমার দাস বলেন সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এ ব্যাপারে কোনো পক্ষ থেকে অভিযোগ করা হয় নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিনিউজ/অনির্বাণ

Share Button

     এ জাতীয় আরো খবর