April 2, 2026, 8:54 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

ডোমারে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

ডোমার( নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারী ডোমারে পারিবারিক কলহে জেরে ছেলে সিদ্দিকের (২৮) ধারালো দায়ের কোপে বাবা রবিউল ইসলাম (৫০) এর মৃত্যু হয়েছে। উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি প্রামানিক পাড়ায় এ ঘটনা ঘটে নিহত রবিউল ইসলাম উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের প্রামানিক পাড়ার বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, বিকেলে ধান ও খড় রাখা নিয়ে রবিউল ইসলামের সাথে তার ছেলে সিদ্দিকের সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছেলে সিদ্দিক ঘরের ভিতর হতে ধারালো দা এনে তার পিতা রবিউল ইসলামের কোমরে ও হাতে উপর্যুপরি কোপ মারে।

রবিউল ইসলাম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ছেলে সিদ্দিক তার পিতাকে কোপ মেরে পালিয়ে যায়।এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আসামী গ্রেফতারের অভিযান চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর