April 13, 2026, 12:50 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি:

mostbet

‘অপ্রতিরোধ্য বাংলাদেশের অগ্রযাত্রা, কৃষি প্রযুক্তিতে এনে দেবে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক এইচ এম শামিম।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেনের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবির প্রমূখ।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলায় উন্নত প্রযুক্তিতে কৃষি চাষের বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন কৃষকরা। মেলায় উন্নত প্রযুক্তিতে চাষাবাদ করে সফল কৃষক সুলতান গাজী তার অভিজ্ঞতা উপস্থিত কৃষকদের সামনে তুলে ধরেন।

পরে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৬ হাজার ২০০ কৃষককে ১১ ধরনের ফসলের বীজ ও সার প্রদান করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর