March 30, 2026, 10:54 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে আর্থিক ব্যবস্থাপনায় নিরাপত্তা সংক্রান্ত ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম।
সভার শুরুতেই পুলিশ কমিশনার উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।তিনি রংপুর মহানগরী এলাকায় ৪৪টি ব্যাংকের যে ৬০টি শাখা আছে, সে শাখাগুলো রংপুর মহানগর এলাকার আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সকল ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ জানান ।

বৈঠকে পুলিশি কার্যক্রমের সাথে ব্যাংকের সমন্বয় করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাসমূহ বিষয়ে কথোপতন হয়, ব্যাংক এর নিরাপত্তায় পুলিশ/নিরাপত্তা প্রহরী নিশ্চিত করা, ব্যাংকের ভিতরে লেনদেন সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, অনলাইন ব্যাংকিং সিস্টেমকে সুরক্ষার আওতায় আনা এবং বৃহৎ অঙ্কের টাকা এক ব্যাংক হতে অন্য ব্যাংকে স্থানান্তরে পুলিশী পাহারায় নিশ্চিত করার প্রস্তাব রাখেন।
সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ হাবিবুর রহমান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জগণ এবং বাংলাদেশ ব্যাংকের ডিপুটি ডাইরেক্টরসহ অন্যান্য ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সবার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর