April 4, 2026, 8:57 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট

কুড়িগ্রাম প্রতিনিধি-
ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণের দাবিতে জলবায়ু ধর্মঘট করেছেন কুড়িগ্রামের জলবায়ু কর্মীরা।

mostbet

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম ধরলা নদীর মাঝে জেগে ওঠা চরে এ প্রতিবাদী কর্মসূচি
পালিত হয়।

এর আগে একটি বিক্ষোভ মিছিল ধরলা সেতুর টোল ঘর থেকে শুর“ হয়ে ধরলা নদীর পাড়ে গিয়ে
শেষ হয়।

ফ্রাইডেস ফর ফিউচারের বাংলাদেশ গ্রুপ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জলবায়ু কর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নির্ভরতা কমাতে সরকার ও বিনিয়োগ কারীদের প্রতি আহ্বান জানান বক্তারা। পাশাপাশি কুড়িগ্রামের নদীগুলোকে সু-পরিকল্পিতভাবে খনন করে পানি প্রবাহের নিশ্চিতের দাবিও জানানো হয়।

এতে বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়ক সুজন মোহন্ত,, সদস্য রাকিবুল ইসলাম, মুজাহিদ জয় , খাদিজা আক্তার, জান্নাতুল ফেরদৌস যুঁথি, কামর“ন্নাহার কনা,জান্নাতুল ফেরদৌস মিম প্রমুখ।

জেলা সমন্বয়ক সুজন মোহন্ত বলেন, জীবাশ্ম জ্বালানীতে নয়,বরং দেশ পুর্নগঠনে বিদ্যুৎ ও জ্বালানীর মহাপরিকল্পনা ২০২৩ সংশোধন করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে হবে। আমরা কার্বন নিঃসরন কমাতে চাই এজন্য মহাপরিকল্পনার সংশোধন দরকার। কুড়িগ্রামের নদ-নদীগুলোকে সু-পরিকল্পিতভাবে খনন করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর