April 7, 2026, 4:29 am

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বগুড়ার বাঘোপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ রেজাউল করিম রাজিব, স্টাফ রিপোর্টার (ক্রাইম), বগুড়াঃ
বগুড়ার সদরের বাঘোপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় ফুয়াদ হোসেন (২০) নামের ১ মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুত্বর আহত হয়েছে নিহত ফুয়াদের বন্ধু কুদ্দুসের পুত্র মেহেরুন হাসান (২০)।
নিহত ফুয়াদ সে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বড় ধাওয়াকোলা উত্তরপাড়া গ্রামের আব্দুল হান্নান ড্রাইভার এর পুত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহত ফুয়াদের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ফুয়াদ বগুড়া শহরে রবি সিম কোম্পানিতে চাকরী করতেন।
প্রতিদিনের ন্যায় রবিবার সকাল সাড়ে ১১টায় ফুয়াত ও তার বন্ধু মোটরসাইকেল যোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় সদরের বাঘোপাড়া ইটভাটার সন্নিকটে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা রংপুর মুখী মারিয়া নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের হাসপাতালে নেওয়ার পথে ফুয়াদের মৃত্যু হয়।
এসময় আহত ফুয়াদের বন্ধুকে বগুড়ার টিএসএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার (আ,টি,আই) আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করা হয়েছে। এতে ফুয়াদ নামের একজন নিহত হয়েছে। এসময় দুর্ঘটনা কবলিত বাস ও ভিকটিমদের Fz মোটরসাইকেল উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরেই পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। চালকের বৈধ কাগজ পত্র ও দুঘটনায় গাফলতি আছে কিনা এ বিষয় মাথায় রেখে কাজ করা হচ্ছে৷
Share Button

     এ জাতীয় আরো খবর