April 7, 2026, 1:32 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

উলিপুরে দুই মাদক ব্যবসায়ীসহ তিন জুয়াড়ি আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

mostbet

 

কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক ব্যবসায়ী ও তিন জুয়াড়িকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।
জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টায় উলিপুর পৌরসভাধীন ঢাকা বাস-টার্মিনালের পূর্ব পার্শ্বে জনৈক ব্যক্তির মার্কেটের পিছনে পরিত্যক্ত ফাঁকা জায়গায় স্থানীয় জনতা দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করাবস্থায় আটক করে মারপিট করে। পরে খবর পেয়ে উলিপুর থানার এসআই হারিছুর রহমান সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দেহ তল্লাশী করে মাদক ব্যবসায়ী সোহেল রানা(১৯)কে ৮ পুড়িয়া হেরোইন, ৬পিস ইয়াবা ও অপর মাদক ব্যবসায়ী রানু বাবু(১৯)কে ৭ পুড়িয়া হেরোইন, ৫পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, তারা পরস্পরের সহায়তায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থান হতে অবৈধ মাদক হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে, মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রয় করতো। স্থানীয়রা তাদের মাদক ব্যবসায় বাধা প্রদান করলেও তারা কর্ণপাত করেনি। যার ফলে এলাকায় ছোট খাটো চুরি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পায়। মাদক ব্যবসায়ী সোহেল রানা(১৯) পৌরসভার হায়াৎখা এলাকার আনচার আলীর পুত্র। অপর মাদক ব্যবসায়ী রানু বাবু(১৯) নিজাইখামার বাকরেরহাট এলাকার নজরুল ইসলামের পুত্র। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উলিপুর থানা পুলিশের অপর এক অভিযানে রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সোহাগ পারভেজের নেতৃত্বে উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের কামার পাড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই এলাকার আবুল কালামের পুত্র উকিল আমীন(২৬), শমসের আলীর পুত্র রিয়াজুল ইসলাম(৩০) ও সেকেন্দার আলীর পুত্র আল-আমিন হোসেন(২৫) নামের তিন জুয়ারুকে আটক করা হয়।
সোমবার(১৮ জুলাই) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর