March 23, 2026, 8:52 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বন্যাকবলিত এলাকায় রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের বিশুদ্ধ পানি সরবরাহ

 সিলেট ব্যুরোঃঃ
সিলেট নগরী ও গোয়াইনঘাটে বন্যার্ত মানুষজনের মাঝে বিগত দিনের ন্যায় রবিবারও (২২ মে) মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।
জলাবদ্ধতার শিকার, পানিবন্দি নগরীর বিভিন্ন ওয়ার্ডের কয়েকটি এলাকায় ১০ হাজার লিটার এবং গোয়াইনঘাট উপজেলায়  ১২ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
ওয়াশ অফিসার  রাজ্জাক হোসেন এবং প্রোগ্রাম কোওর্ডিনেটর নাজিম খানের নেতৃত্বে ৪০জন স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশগ্রহন করেন।
রেড ক্রিসেন্টের বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমের ব্যাপারে ইউনিটের সেক্রটারি মোঃ আব্দুর রহমান জামিল বলেন, বন্যাদুর্গত এলাকায় খাদ্যের পাশাপাশি বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দেয়। যে পানি হচ্ছে বেঁচে থাকার প্রধান উপকরণ। রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সর্বদা দুর্যোগ-দুর্বিপাকে ভূমিকা পালন করে আসছে।
 বন্যা কবলিত এলাকাসমূহে বিশুদ্ধ পানির প্রয়োজন দেখা দিলে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের হটলাইন নাম্বার ০১৭৩৪৬৩৩৫৫৫–এ যোগাযোগ করার আহবান জানানো হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর