-
- রংপুর
- হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ
- আপডেট সময় March, 26, 2022, 12:51 pm
- 231 বার পড়া হয়েছে
হিলি প্রতিনিধি||আজ ২৬ মার্চ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত- বাংলাদেশের সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ২৭ মার্চ রবিবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন্দরের অভ্যন্তরীন পণ্য লোড- আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ২৭ মার্চ রবিবার থেকে বন্দরের সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
এ জাতীয় আরো খবর