March 22, 2026, 8:35 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভারতের এম্বুলেন্সের চাবি হস্তান্তর মোংলা পোর্টপৌরসভাকে

মোংলা প্রতিনিধি
রোগী বহনে প্রথমবারেরমত আধুনিক প্রযুক্তি সংযোজিত এম্বুলেন্স পেয়েছে মোংলা পোর্ট পৌরসভা। ভারত সরকারের উপহার হিসেবে এই এম্বুলেন্সটি হস্তান্তর করা হয়। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১ টায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়ের তালুকদার আব্দুল খালেক ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমানের কাছে এম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এম্বুলেন্সটিতে লাইফ সাপোর্টের সুবিধা রয়েছে। এটি পুরোপুরি সার্ভিস দেওয়া শুরু করলে সংকটাপন্ন রোগীদের লাইফ সাপোর্টের জন্য পৌরসভা সার্বিক সহায়তা করবে বলে জানান পৌর মেয়র আব্দুর রহমান। তবে জরুরি রোগীর কল না থাকলেও সাধারণ রোগীরাও এ এম্বুলেন্স ব্যবহারের সুযোগ পাবেন বলেও জানান তিনি।
সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেন, স্বাধীনতা যুদ্ধে পাশে থাকা প্রতিবেশী দেশ হিসেবে বর্তমান বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতিতে ভারত সরকার আনন্দিত। আমরা যে এম্বুলেন্সটি উপহার দিলাম তাতে নতুন আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এটি রোগীদের মানসম্মত জরুরিসেবা ও ট্রমা লাইফ সাপোর্ট প্রদানে প্যারামেডিক এবং প্রশিক্ষণপ্রাপ্তদের সাহয্য করবে।
পৌরসভায় এম্বুলেন্সের চাবি হস্তান্তরের উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, গত বছর বাংলাদেশে দুদিনের রাষ্ট্রীয় সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সময় তিনি স্বাস্থ্যসেবায় উন্নয়ন আর চলমান করোনা পরিস্থিতি যৌথভাবে মোকাবিলার জন্য বাংলাদেশকে ১০৯ টি লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত এম্বুলেন্স উপহার ঘোষণা দেন। এরপর পাঁচ চালানে ১০৯ টি এম্বুলেন্স দেশে পৌঁছায়।
Share Button

     এ জাতীয় আরো খবর