April 7, 2026, 9:31 am

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মিঠাপুকুরে পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ; উপেক্ষিত স্বাস্থ্যবিধি

মেহেদী হাসানঃঃ
গরু ৯’শ, ছাগল সাড়ে ৩’শ, প্রশাসনের নজরদারী নেই।।রংপুরের মিঠাপুকুরে পশুরহাটগুলোতে স্বাস্থ্য বিধিকে তোয়াক্কা না করে অবাধে চলছে কেনা-বেচা। অতিরিক্ত টোল আদায় করছেন ইজারাদারেরা। কিন্তু, প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করছেন না।
সরেজমিনে বুধবার দুপুরে বালারহাটে গিয়ে দেখা গেছে, হাজার হাজার মানুষ কেনা-বেচা করছে পশু। কারো মুখে মাস্ক নেই। স্বাস্থ্য বিধিকে তোয়াক্কা করছেনা কেউ। এছাড়াও, রয়েছে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ। চাঁদা নেওয়া হচ্ছে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ হতে। এদের মধ্যে শঠিবাড়ী, শুকুরেরহাট, বৈরাতিহাট, জায়গীরহাট, বড়বালা, ছড়ান হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ রয়েছে।
সরকারী নিয়মানুযায়ী, গরু প্রতি ৫’শ ও ছাগলে দেড়’শ টাকা টোল আদায় করতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু, ইজারাদারেরা নিয়মনীতি না মেনে অতিরিক্ত টোল আদায় করছেন।
হাটে গরু বিক্রি করতে আসা মোকলেছার রহমান বলেন, গরু ক্রেতার কাছে ৬’শ ও বিক্রেতার কাছে ৩’শ টোল আাদায় করা হচ্ছে। জোর পূর্বক ভাবে আমাদের কাছ হতে অতিরিক্ত টাকা নিচ্ছে ইজারাদার। হাটে ছাগল ক্রয় করতে আসা আমজাদ আলী বলেন, একটি ছাগল কিনেছি। আমার কাছে নিয়েছে ২’শ ও বিক্রেতার কাছে নিয়েছে দেড়শ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইজারাদারের নিযুক্ত টোল আদায়কারী বলেন, আমাদের কিছু করার নেই। ইজারাদার যেভাবে বলেছেন, সেভাবে টোল আদায় করছি।
বালারহাট ইজারাদার প্রতিনিধি আসাদুজ্জামান খোকা বলেন, সব জায়গায় অনিয়ম। অনিয়মেই নিয়মে পরিনত হয়েছে। রংপুর জেলার সকল হাটে অতিরিক্ত টোল করা হয়।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহি অফিসার মামুন ভূইয়াকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
Share Button

     এ জাতীয় আরো খবর