April 7, 2026, 4:34 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বন্ধ হলো বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম

বেনাপোল প্রতিনিধি:

mostbet

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ রয়েছে।
ভারতীয় পাথরবাহী ট্রাক বাংলাদেশে সংরক্ষিত এলাকার বাইরে পাথর আনলোড করা হয়। সেখানে
ড্রাইভারদের সাধারণ জনগণের মধ্যে ঘোরাফেরা করায় ভারতীয় ভেরিয়েন্টে করোনা স্বাস্থ্য ঝুকি বেড়ে
যাওয়ায় বেনাপোল কাস্টমস কতৃপক্ষ ট্রাক বন্দরে প্রবেশ না করার সিদ্ধান্ত নেই। মঙ্গবার (২২ জুন)
সকাল থেকে দু- দেশের মধ্যে ব্যাবসা বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়।
রপ্তানী মাছবাহী ট্রাক ড্রাইভার বলেন, সকালে মাছ নিয়ে বন্দরে এসে দেখছি কোন ট্রাক ভারতে প্রবেশ
করছে না।কতক্ষণ সময় লাগবে জানি না তবে মাছ পচনশীল খাদ্যদ্রব্য হওয়ায় ঝুকি বেড়ে গেল।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এ্যাসোসিয়েসন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান,ভারতীয়
পাথরবাহি ট্রাক থেকে বন্দরের পাশে পাথর নামানো হয়।সেখানে ভারতীয় ড্রাইভারা স্বাস্থ্যবিধী তেমন
মানে না,এলাকায় এলোমেল ভাবে চালাফেরা করায় এলাকায় করোনা ঝুকি বেড়ে যাওয়ায় কাস্টমস
পাথর পণ্য ট্রাক প্রবেশে নিষেধ করে।এ নিষেধ করায় ভারতীয় ব্যাবসায়ীরা আমদানি রপ্তানী বন্ধ করে
দেয়।আলোচনা চলছে দ্রুত কার্যক্রম চালু হবে।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানায়,এলাকায় স্বাস্থ্য ঝুকি বেড়ে যাওয়ায় পাথরবাহী
ট্রাক বন্দরে প্রবেশ না করার সিন্ধান্ত নেয়া হয়। ভারতীয় ব্যাবসায়ীরা আমদানি রপ্তানি বন্ধ করে দেয়।
আলোচনা চলছে কার্যক্রম দ্রুত চালু হবে।
জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল
বন্দরে প্রবেশ করে থাকে। বেনাপোল বন্দর থেকেও প্রায় দোড়শো ট্রাক বাংলাদেশি পণ্য রফতানি হয়
ভারতে। প্রতিদিন আমদানি পন্য থেকে সরকারের প্রায় ২০ কোটি টাকা রাজস্ব আহরণ হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর