ফুলগাজী প্রতিনিধিঃঃ

উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে মুহুরি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। গ্রামগুলো হলো সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১ টার দিকে ভাঙন সৃষ্টি হয়।
তবে উজানে রাতে বৃষ্টি হলে ভাঙনের স্হান বাড়তে পারে।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম ভাঙনের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, এতে সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে।
শনিবার রাত ১১ টার দিকে মুহুরী নদীর উত্তর দৌলতপুর অংশে মোহাম্মদ উল্লাহ বাড়ির পাশ সংলগ্ন একটি ভাঙ্গনের সৃষ্টি হয় এবং তার পাশে আরও একটি স্হানে ভাঙন দেখা দিলে স্হানীয় লোকজন মাটির বস্তা দিয়ে রক্ষা করেন।