March 23, 2026, 4:07 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কোটালীপাড়ায় ৪ দোকান পুড়ে ছাই, আহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধিঃঃ

কোটালীপাড়ায় ৪ দোকান পুড়ে ছাই, আহত ৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার নাগরা বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাঁচজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত দোকান মালিক আইয়ুব আলীকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নাগরা বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান বাদল বলেন, ভোর ৫টার দিকে আইয়ুব আলী শেখের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে মাহাবুব আলম খানের মেশিনারি পার্সের দোকান, ইদ্রিস আলী শেখের মুদি দোকান, আইয়ুব আলী শেখের মুদি দোকান ও রিয়াদ ফকিরের মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এ দোকানগুলো পুড়ে যাওয়ায় চার ব্যবসায়ীর প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাহাবুব আলম খান বলেন, ব্যাংকঋণ নিয়ে আমি এই দোকান করেছিলাম। আমি এখন কীভাবে ব্যাংক ঋণ পরিশোধ করব এবং কীভাবে নতুন করে ব্যবসা শুরু করব তা ভেবে পাচ্ছি না। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যদি সরকারি সাহায্য সহানুভূতি না পাই, তা হলে আমাদের পথে বসতে হবে।

কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর