March 23, 2026, 5:46 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বগুড়ার শিবগঞ্জ সহ বিভিন্ন এলাকায় আমন ধান কেটে নষ্ট করছে সোসা ইঁদুর, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী

আকাশ স্টাফ রিপোর্টারঃঃ

বগুড়া শিবগঞ্জ উপজেলা  সহ বিভিন্ন এলাকায় সোসা ইঁদুরের আক্রমনে আমন ধান নষ্ট হচ্ছে।  শিবগঞ্জের তেঘরিয়া গ্রামের কৃষক মোজহার আলীর এক একর জমির বেশিরভাগ জমির  ধান সোসা ঈদুর কেটে বিনাশ করছে।
মোজাহার  আলী  একান্ত সাক্ষাৎকারে আমাদেরকে জানান যে, কৃষি অফিসের কোনো কর্মকর্তা আমাদের দিকে লক্ষ্য রাখে না বরং যাদের কোনো জমি নেই কৃষি ফসল করে না তাদেরকে নিয়ে মিটিং করে তারা চলে যায় এবং ভাউচার দিয়ে কৃষি অফিস হতে সরকারীর টাকা উত্তোলন করে। বিষয়টি গুরুত্ব সহকারে কৃষি মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্ত ভোগী কৃষক। মোজাহার আলী আরও জানান, তারা   গরীব কৃষক  বলে তাদের কাছে কোন কৃষি কর্মকর্তা আসেনা।  আমি ধান উৎপন্ন করি তা  থেকে যে  চাল হয় সে খেয়ে আমরা জীবিকা নির্ভর করে বেঁচে থাকি এভাবে যদি ইঁদুর ফসল নষ্ট করে  তাহলে সেই ধানের শীষ হবে না এবং  ফসলগুলো নষ্ট হয়ে যাবে।  বিষয়টি গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী কৃষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর