March 31, 2026, 5:01 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ
দিয়েগো ম্যারাডোনা। ফাইল ছবি

করোনাভাইরাসের ঝুঁকির কারণে কোচ ম্যারাডোনাকে অনুশীলনে আসতে নিষেধ করলো তার ক্লাব

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

দিয়েগো ম্যারাডোনা। ফাইল ছবি

করোনাভাইরাসের ঝুঁকির কারণে কোচ দিয়াগো ম্যারাডোনাকে অনুশীলনে আসতে নিষেধ করলো আর্জেন্টিনার ফুটবল ক্লাব জিমনেসিয়া লা প্লাতা। ক্লাবটির প্রধান কোচ ম্যারাডোনা।আর্জেন্টিনায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায়, ম্যারাডোনাকে দলের অনুশীলনে থাকতে নিষেধ করেছে ক্লাবে চিকিৎসকরা। বয়সের কারনে করোনায় আকান্ত হবার সম্ভাবনা বেশি ম্যারাডোনার।তার ওপর শারীরিক নানা জটিলতা তো রয়েছেই। এসব ভাবনা থেকেই জিমনাসিয়া লা প্লাতার অনুশীলন থেকে আপাতত কোচ ম্যারাডোনাকে দূরে থাকতে বলেছেন ক্লাব চিকিৎসক।লা-প্লাতার চিকিৎসক পাবলো দেল কমপেয়ার বলেছেন, ‘আমার পরমার্শ হচ্ছে প্রথম ধাপে অনুশীলনে যেন ম্যারাডোনা না যান। এই পরিস্থিতিতে খুব ঝুঁকিতে আছেন তিনি। তার বয়সের ৬০এর কাছাকাছি। এরপর তার ওজনও বেশি, হাইপারটেনশনও আছে, সম্প্রতি একটি অপারেশনও হয়েছে তার। তাই তাকে বর্তমান পরিস্থিতির কারনে সর্তক থাকতে হবে।’আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগ, সুপারলিগা এই সপ্তাহেই অনুশীলনে ফিরতে যাচ্ছে। কিন্তু লিগ শুরুর আগেই করোনা পজিটিভ হয়েছেন ১৭জন খেলোয়াড়। তাই লিগ শুরু নিয়ে চিন্তায় পড়ে গেছে কর্তৃপক্ষ। আর্জেন্টিনায় করোনা আক্রান্ত ২ লাখ ৪৬ হাজার ৫৫৯ জন। মারা গেছেন ৪ হাজার ৬১৯ জন।

প্রাইভেট ডিটেকটিভ/১২ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর