March 23, 2026, 11:25 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী, তার গাছে চড়ে ফোনে কথা বলার যে দৃশ্য ভাইরাল

ফোন এলেই গাছে চড়তেন ভারতীয় আম্পায়ার! অনিল চৌধুরী

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী, তার গাছে চড়ে ফোনে কথা বলার যে দৃশ্য ভাইরাল

মোবাইল নেটওয়ার্ক সমস্যা সমাধান করে বীরের মর্যাদা পাচ্ছেন আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী।ভারতের উত্তরপ্রদেশের ড্যাংরোল গ্রামে দীর্ঘ দিন ধরে মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল ছিল। যে কারণে লকডাউনে গ্রামের বাড়িতে এসে বিপদে পড়েন এই আম্পায়ার। ফোন এলেই গাছে চড়তে হতো তাকে!ভারতের সোশ্যাল মিডিয়ায় অনিল চৌধুরীর এই গাছে চড়ার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। ছবিতে দেখা যায়, গাছে চড়ে ফোনে কথা বলেছেন অনিল।ভাইরাল সেই ছবি একটি টেলিকম সংস্থার নজরে আসে। সংস্থাটি অনিলের গ্রামে একটা নেটওয়ার্ক টাওয়ার বসিয়েছে ইতিমধ্যে।আর ড্যাংরোলে গ্রামের নেটওয়ার্ক সমস্যাও মিটেছে। এখন করোনা পরিস্থিতিতে সশরীরে জরুরি সভায় উপস্থিত থাকতে দিল্লির ট্রেন ধরতে হয় না অনিল চৌধুরীকে।সবচেয়ে বড় কথা গ্রামবাসীরও ফোনে কথা বলতে গাছের ডালে চড়তে হচ্ছে না।সংবাদ মাধ্যম এবিপি আনন্দকে অনিল চৌধুরী বলেছেন, ‘ওই টাওয়ার বসানোয় আমরা খুবই খুশি। আমার গ্রামের বাসিন্দারা এখন নিবিঘ্নে ফোনে কথা বলতে পারবে। এই গ্রামে একজন অধ্যাপক থাকেন। যিনি এখন করোনাকালে অনলাইন ক্লাস নিতে পারছেন। ছাত্ররাও পড়াশোনা চালিয়ে নিতে পারছে। এখন অনলাইন ক্লাসে যোগ দিয়েছে। আমার একার নয় এটা যে গামবাসীর কত বড় উপকার হলো তা ভাষায় প্রকাশ করা যাবে না।করোনা সংক্রমণ দেশে ছড়িয়ে পড়ার আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজে অনিল চৌধুরীর আম্পায়ারিংয়ের দায়িত্ব সামলানোর কথা ছিল। সেই সিরিজ বাতিল হয়ে যায়। এই অবসরে অনিল উত্তরপ্রদেশে নিজের গ্রাম ড্যাংরোলে গিয়েছিলেন অনিল।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর