April 6, 2026, 9:12 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীর পবায় বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মেয়র লিটন

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ভূমি উন্নয়ন কাজ শুরু হয়েছে।আজ শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে রাজশাহীর পবা উপজেলার কেচুয়াতৈল এলাকায় ৫০ একরের ভূমির উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন কালে (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন গণমাধ্যম কর্মীদের বলেন, বিসিক শিল্পনগরী-২ রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উপহার। এই প্রকল্প বাস্তবায়নের ফলে রাজশাহী অঞ্চলে শিল্পায়নের বিস্তার লাভ করবে। পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান ব্যাবস্থাও হবে এখানে।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের পরিচালক প্রকৌশলী হায়দার আলী, বিসিক রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক মামুনুর রশিদ, ডিজিএম জাফর বায়জীদ প্রমুখ।প্রসংঙ্গত, রাজশাহীতে শিল্পায়ন প্রতিষ্ঠা ও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিসিক শিল্পনগরী-২ স্থাপন করার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিসিক সূত্র থাকা জানিয়েছে, রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭২ (একশত বাহাত্তর) কোটি টাকা। এরমধ্যে ভূমি ও ভূমি উন্নয়ন ব্যয় ১০৫ (একশত পাঁচশত) কোটি টাকা। বাকি ৬৭ কোটি টাকায় শিল্প স্থাপনের সকল অবকাঠামো নির্মাণ, রাস্তা, ড্রেন, কালর্ভাট নির্মাণ, পানি, গ্যাস ও বিদ্যুৎ লাইন সংযোগ, সীমানা প্রাচীর, পাম্প হাউজিং, অফিস, পানি সংরক্ষণের জন্য পুকুর ইত্যাদি স্থাপন করা হবে। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে, ২০২১ জুন পর্যন্ত। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ফলে একটি বিশেষায়িত শিল্প নগরী স্থাপনের মাধ্যমে রাজশাহীর জনগণের দীর্ঘদিনের আকাঙ্কা পূরণ হবে।

প্রাইভেট ডিটেকটিভ/৪ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর