March 23, 2026, 3:55 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বকশিগঞ্জে ইমাম মুয়াজ্জিন‌ সদস্যদের অনুদান প্রদান

সাইফুল ইসলাম, বক‌শিগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি :
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের দুঃস্থ সদস্যগণের মাঝে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। আজ ৮ জুন (‌সোমবার) বকশিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১২ জন দুঃস্থ ইমাম-মুয়াজ্জিন সদস্য প্রতিজনের মাঝে অনুদানের ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর সভাপতি বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার, বকশিগঞ্জ পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মোশাররফ হোসেন সহ স্থানীয় সাংবাদিকরা।
ডিটেকটিভ/৮ জুন ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর