April 14, 2026, 7:39 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কলাপাড়া খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগে দূদকের মামলা

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় অবশেষে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা সম্বলিত দুস্থদের জন্য সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর চাল নিয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে এক ডিলার ও তার সহযোগীর নামে দুদক আইন ১৯৪৭ এর ৫(গ) তৎসহ পেনাল কোড’র ৪২০/৪০৯/১১৪ ধারায় অভিযোগ দায়ের করে খাদ্য নিয়ন্ত্রন দপ্তর। সংশ্লিষ্ট দপ্তরের খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা বাদী হয়ে ৩১মে শেষ বিকেলে কলাপাড়া থানায় এ অভিযোগ দায়ের করেন।
এর আগে ৩১মে সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ৪৫৮ কেজি চাল বস্তা পরিবর্তন করে পাচারের সময় স্থানীয়দের হাতে আটক হয় এক ডিলার ও তার সহযোগী। পরবর্তীতে স্থানীয়দের সংবাদে খাদ্য নিয়ন্ত্রন দপ্তর ও কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে উল্লিখিত পরিমান চাল সহ ৫০ কেজি ধারন ক্ষমতার ২৪টি পাটের খালি বস্তা ও ৩০ কেজি ধারন ক্ষমতার ৯টি পাটের খালি বস্তা জব্দ করে। এসময় আসামীরা সুকৌশলে পালিয়ে যায় বলে খাদ্য নিয়ন্ত্রন দপ্তরের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
তবে এনিয়ে অভিযুক্ত খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মীর মাসুদ রানা’র সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খাদ্য নিয়ন্ত্রন দপ্তরের লিখিত অভিযোগ পেয়ে এটিকে থানায় সাধারন ডায়েরী হিসেবে রেকর্ড করে পরবর্তী আইনী কার্যক্রমের জন্য দুদক, পটুয়াখালী বরাবরে প্রেরন করা হয়েছে।

mostbet

ডিটেকটিভ/১জুন  ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর