March 23, 2026, 2:03 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আখাউড়ায় নিরীহ অসহায় ও ভাসমান মানুষের মাঝে সাধ্যমত ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবী সাথী আক্তার

অনুসন্ধানী প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া দিনমজুর মানুষের মাঝে সাধ্যমত ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবী সাথী আক্তার।
জানা যায়, স্বেচ্ছাসেবী সাথী আক্তার করোনা ভাইরাসের কারণে অসহায় বেশ কয়েকটি পরিবারের মাঝে সেমাই, চিনি, প্যাকেট দুধ, কিসমিস, নারিকেল, ও কয়েকটি পরিবারের মাঝে গরুর মাংস মুরগি ডিম ইত্যাদি সাধ্যমত নিজ অর্থে কিনে বাড়িতে নিয়ে পৌঁছে দিচ্ছেন।
স্বেচ্ছাসেবী সাথী আক্তার বলেন আমি আমার সাধ্যমত নিজ অর্থে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যতখানি সম্ভব হয় অসহায় দিনমজুর মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাই বেশ কয়েকটি পরিবারে গরুর মাংস ও মুরগি কিনে দিয়েছি, তারই পাশাপাশি ঈদ সামগ্রী হিসেবে যথা সাধ্য মত অসহায় মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দিচ্ছি আমি মনে করি এই মহামারী করোনা ভাইরাস ইনশাল্লাহ আমাদের মধ্য থেকে একদিন বিদায় নিবে তার আগে এই ভাইরাসের কারণে আমাদের মাঝে যারা দিনমজুর অসহায় মানুষ রয়েছেন তারা যেন অনাহারে থেকে কষ্ট না করে সেদিকে খেয়াল করে কিছু আহার তাদের মুখে তুলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
তারই পাশাপাশি তিনি আরো বলেন সমাজের বিত্তবানদের এই মহামারী বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ও খাদ্য সামগ্রী ও অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য ও বিশেষভাবে আহবান জানান স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মী সাথী আক্তার।
ডিটেকটিভ/২৫ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর