March 24, 2026, 3:08 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মায়ের ইচ্ছা পূরণে নাগরপুরে ঈদ উপহার নিয়ে জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির

আফিজ ইকবাল,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

মায়ের ইচ্ছা পূরণ করতে টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়ায় তার নানা বাড়িতে এসে কর্মহীন ১৪০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।গত ১৩ মে ২০২০ ইং তারিখ বুধবার বিকালে তিনি সপরিবারে তেবাড়িয়াতে তার নানা মরহুম ইসমাইল হোসেন খানের বাড়িতে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান তার নানা বাড়ির আত্মীয়-স্বজনরা।এ সময়আ সেখানে উপস্থিত আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর উদ্দেশে এমপি ছোট মনির বলেন, বিগত মা দিবসের দিন আমার মা হোসনে আরা বেগম আমাকে বলেন, বাবা তুমি তো বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করছ কিন্তু আমার ইচ্ছা এবার ঈদের আগে তুমি তোমার নানার বাড়িতে গিয়ে অসহায় মানুষের জন্য কিছু কর।মায়ের এইটুকু ইচ্ছা পূরণ করতে আজ আমরা দুই ভাই, ভাবিসহ সপরিবারে এখানে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছি।আপনারা আমার মা ও আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীতেও যে কোনো বিপদে আপনাদের পাশে দাঁড়াতে পারি।এ সময় ঈদ উপহারসামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন এমপির মা হোসনে আরা বেগম, বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা বাস ও কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনির, ভাবি নিগার সুলতানা, ভাগ্নে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর