April 10, 2026, 5:01 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ
পটিয়ায় কৃষকদের পাকা ধান কাটতে অত্যাধুনিক হারভেস্টার মেশিন উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরী।

পটিয়ায় কৃষকদের পাকা ধান কাটতে অত্যাধুনিক হারভেস্টার মেশিন উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরী

মোঃ শাহাদত হোসেন,চট্রগ্রাম বিভাগীয় প্রধানঃ

mostbet

পটিয়ায় কৃষকদের পাকা ধান কাটতে অত্যাধুনিক হারভেস্টার মেশিন উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরী।

পটিয়ায় কৃষকদের পাকা ধান কাটতে অত্যাধুনিক হারভেস্টার মেশিন উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরী।গতকাল ১৩ মে ২০২০ ইং তারিখ বুধবার সকালে উপজেলার পাইরোল গ্রামে এই মেশিনে ধান কাটা কার্যক্রম উদ্বোধন করেন হুইপ নিজেই।দোস্ত মোহাম্মদ নামে জনৈক কৃষকের ১০০ শতক জমির ধানকাটা ও মাড়াই করা হয় মুহূর্তেই।করোনাকালে শ্রমিক সংকটের এ মুহূর্তে ধানকাটার এমন যন্ত্র পেয়ে কৃষকরাও বেশ খুশি।এ প্রসঙ্গে হুইপ প্রাইভেট ডিটেকটিভকে বলেন, এক ঘণ্টায় ৪০ শতক জমির ধানকাটা ও মাড়াই করতে পারে এই মেশিন।অর্থাৎ কাটার সঙ্গে সঙ্গে ধান মাড়াইয়ের পর তা বস্তা ভর্তি হয়ে বের হয়। মেশিনটি আপাতত উপজেলা কৃষি কর্মকর্তার অধীনে থাকবে।তার নেতৃত্বাধীন কমিটির কাছ থেকে কৃষকরা চাহিদা জানালে সিরিয়াল অনুযায়ী এটি দেয়া হবে।তিনি বলেন, সরকারের ভর্তুকি ও ব্যক্তিগত তহবিলের টাকা থেকে মেশিনটি এলাকার কৃষকদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। শ্রমিক সংকটে এই মেশিন কৃষকদের উপকারে আসবে বলে আমি মনে করি।পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান প্রাইভেট ডিটেকটিভকে বলেন, এ মেশিনের মাধ্যমে সহজেই কৃষক খুব স্বল্প সময়ে ধানকেটে তা ঘরে তুলতে পারবে।ডিজেল ও চালকের খরচ বহন করেই তারা এটি ব্যবহারের সুযোগ পাবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর