April 14, 2026, 1:52 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সুন্দরগঞ্জে দুই কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন কৃষক পার্টি

সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

mostbet

করোনার প্রাদুর্ভাবে দেশের মানুষ যখন গৃহবন্দী, ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। এমন পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছেন কৃষকরা। সুন্দরগঞ্জে তাই দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন জাতীয় কৃষক পার্টির নেতৃবৃন্দ। জাপার অতিরিক্তি মহাসচিব (রংপুর) ও ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশনায় এবং উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়ার নেতৃত্বে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুই কৃষকের ৫৩ শতাংশ জমির ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়। কৃষক দুজন হলেন উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত মোনছোর আলীর ছেলে হাফিজার রহমান (৪০) ও মৃত ইছমাইল হোসেন প্রামাণিকের ছেলে শাহ আলম প্রামাণিক (৪৫)।
ধান কেটে সহায়তা করার জন্য সংশি¬ষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানিয়ে কৃষকরা জানান, এ ধরণের সহযোগিতায় দেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের এগিয়ে আসা উচিৎ। স্থানীয় সাংসদ বলেন, করোনার প্রাদুর্ভাবে দেশের মানুষ যখন গৃহবন্দী, ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। এমন পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছেন কৃষকরা। আর তাদের সহায়তা করতেই আমাদের এ কর্মপরিকল্পনা। এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর