April 12, 2026, 9:37 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জামালপুরে করোনা ভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার জন্য রিয়েল টাইম পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে

শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

জামালপুরে করোনা ভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার জন্য রিয়েল টাইম পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে এই ল্যাবের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি।
এই ল্যাব চালুর ফলে এখন থেকে জামালপুরে নমুনা পরীক্ষার সুযোগ সৃষ্টি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার যে জট সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কমবে। ল্যাব উদ্বোধনের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এছাড়াও জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যরা ছাড়াও জেলার ত্রাণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব প্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জামালপুরে পিসিআর মেশিন স্থাপনে সরকারের পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধিদের আর্থিক সহায়তায় ল্যাবটি স্থাপন করা হয়েছে। এর ফলে দ্রুত নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা শানাক্ত করা সম্ভব হবে।
আধুনিক মানসম্পন্ন এই ল্যাবে প্রতি ব্যাচে ৫ ঘন্টায় ৯৪ টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। দুটি ব্যাচে নমুনা পরীক্ষা করা গেলে এখানে প্রতিদিন ১৮৮ টি নমুনা পরীক্ষা করা যাবে। জামালপুরে এখন পর্যন্ত ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যুর পর ২ জনের নমুনা পরীক্ষায় করোনা শানাক্ত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮ জন।

প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর