March 23, 2026, 11:00 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে ফিলিস্তিনি মুসলিমদের জন্য চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে তুরস্ক

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে ফিলিস্তিনিদের জন্য চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে তুরস্ক।পাশাপাশি অবৈধ ইহুদী রাষ্ট্র ইসরাইলকেও চিকিৎসা সরঞ্জাম দেবে দেশটি।গতকাল ১১ মে ২০২০ ইং তারিখ সোমবার তুরস্কের সরকারি গেজেটের বরাতে এ খবর জানায় আনাদলু।১৪ এপ্রিল ফিলিস্তিনের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, ১ লাখ মাস্ক, ৪০ হাজার টেস্ট কিট, ২ টন হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী রয়েছে।গত ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের প্রায় দেশে ছড়িয়ে পড়ে। এ ভাইরাসটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র।বিশ্বে এ ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত ২ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ৪২ লাখের বেশি মানুষ। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখের বেশি মানুষ।

প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর