রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহামারী করোনা ভাইরাসের অদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় খেটে খাওয়া মেহনতী, অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলার ১২টি ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া ৪ হাজার ৩’শো ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে) ২০২০ ইং দুপুরে জিকে ফাউন্ডেশনের অর্থায়নে শাহাবাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ৫ কেজি আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জিকে ফাউন্ডেশনের উদ্যোগে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন, শিবগঞ্জের মাটি ও মানুষের বন্ধু উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম।এর আগে উপজেলার বিনোদপুর, উজিরপুর, পাঁকা, ছত্রাজিতপুর, নয়ালাভাঙা, ঘোড়াপাখিয়া, দাইপুখুরিয়া, কানসাট, মোবারকপুর, ধাইনগর, চককীর্তি ইউনিয়নে কর্মহীন খেটে খাওয়া পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান উপজেলা চেয়ারম্যান।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোহুর মিয়া, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুরুল হোদা, ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রাব্বানী ছবি, শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ আহসানসহ স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।উল্লেখ্য, এই মহোতি কাজের সার্বিক সহযোগিতায় রয়েছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন চাঁপাইনবাবগঞ্জ জেলার গর্ব, শিবগঞ্জ উপজেলার প্রাণপুরুষ, বর্তমান কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার, সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।
প্রাইভেট ডিটেকটিভ/ ৬ মে ২০২০/ইকবাল