March 24, 2026, 12:24 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইরানের ১৩২ শহরে মসজিদসহ অন্য ধর্মীয় স্থাপনা খুলে দেয়া হচ্ছে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছে ৪৭ জন।টানা ৫৫ দিন পর এটি একদিনে মৃত্যুর সর্বনিম্ন সংখ্যা।মহামারী করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় গতকাল ৪ মে ২০২০ ইং তারিখ সোমবার থেকে ইরানের ১৩২ শহরে মসজিদসহ অন্য ধর্মীয় স্থাপনা খুলে দেয়া হচ্ছে। খবর ইরনা ও আলজাজিরার।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ভিত্তিতে সারা দেশকে সাদা, হলুদ ও লাল– এই তিন ভাগে বিভক্ত করেছে।ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি রোববার করোনাভাইরাস মোকাবেলায় গঠিত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে বলেন, সাদা ও কম ঝুঁকিপূর্ণ হিসেবে যে ১৩২ শহরকে চিহ্নিত করা হয়েছে, সেই শহরের মসজিদগুলো সোমবার থেকে খুলে দেয়া হবে।মসজিদে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, এসব শহরে চলতি সপ্তাহ থেকেই জুমার নামাজও শুরু করা হবে।তবে হলুদ ও লাল চিহ্নিত এলাকা-শহরগুলোর মসজিদ আপাতত বন্ধ থাকবে বলে জানান হাসান রুহানি।ইরানে মার্চ মাসে করোনাভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দেয়ার পর কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা জারি করা হয়। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া অন্য সব দোকান ও শপিংমল বন্ধ করে দেয়া হয়।আন্তঃনগর পরিবহনব্যবস্থাও বন্ধ করে দেয়া হয়েছিল। তবে চলতি সপ্তাহ থেকে শহরগুলোর মধ্যে চলাচলের ওপর কড়াকড়ি শিথিল করা হয়েছে এবং শপিংমলগুলো খুলে দেয়া হয়েছে।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমার প্রবণতা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৬ হাজার ২০৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৪৭৪ জন।

প্রাইভেট ডিটেকটিভ/ ৫ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর