April 6, 2026, 7:54 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বোয়ালমারীতে করোনা আক্রান্তের ভাইর করোনা শনাক্ত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে:

mostbet

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সুমন শেখ (১৮) নামে আরও একজন করোনা আক্রান্ত হয়েছে। সে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতিন্তিপাড়া গ্রামের ইতিপূর্বে করোনায় আক্রান্ত মাদ্রাসা ছাত্র রোমান শেখের আপন ছোট ভাই। এ নিয়ে উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত হলো।বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান  বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে সুমন শেখের আপন বড় ভাই রোমান শেখ ৩০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিল। রোমান ও সুমন ঢাকার বড় কাটরা চকবাজার মাদ্রাসার ছাত্র, তার পিতা একজন ভ্যান চালক। তারা গত ২২ এপ্রিল সপরিবারে বাড়ি আসেন। খবর পেয়ে বুধবার (২৯ এপ্রিল) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ওই  পরিবারের ৭ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে। তাদের মধ্যে রোমান শেখের (২০) করোনা পজিটিভ ধরা পরে। বর্তমানে সুমন ও রোমানের উভয়ের শারীরিক অবস্থা ভাল থাকায় নিজ বাড়িতেই একটি ঘরে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া তার বাড়ির আশপাশের ৩টি বাড়ি লকডাউন করা আছে আগে থেকেই।

প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর