April 7, 2026, 1:21 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে সাবমারসিবল পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক নির্মাণ শ্রমিক নিহত

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

নওগাঁর সাপাহারে সাবমারসিবল পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩০), নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।স্থানীয় সুত্র থেকে জানা যায়, বুধবার (২৯শে এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার পশু হাসপাতাল লাগোয়া একটি নির্মানাধীন বিল্ডিংএ পানি দেয়ার জন্য একাকি সাবমারসিবল পাম্পে সংযোগ দিতে গেলে অসাবধাণতা বশত সে বদ্যুতিক শক্ খায় এবং বদ্যুতিক তারে জাড়িয়ে পড়ে। সেই সময় স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে সাথে সাথে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরিক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষনা করেন।নিহত নির্মাণ শ্রমিকের নাম মোঃ জাহাঙ্গীর আলম সে সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমূলডাঙ্গা (রামাশ্রম) গ্রামের রমজান আলীর ছেলে বলে একাধিক সুত্রে নিশ্চিত হওয়া গিয়েছে।এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সেই সাথে সাপাহার থানা পুলিশ উক্ত ঘটনাস্থলটি পরিদর্শন করেছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর